June 27, 2026, 7:43 am

ফেব্রুয়ারিতে জ্বালানি তেলের দাম লিটারে কমল ২ টাকা

  • Update Time : Sunday, February 1, 2026

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে দেশের ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি লিটার জ্বালানি তেলের দামে ২ টাকা করে কমানো হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) এক বার্তায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা, অকটেনের দাম ১২০ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা।

মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে। এর অংশ হিসেবে ভোক্তাদের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ফেব্রুয়ারির জন্য দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে জানুয়ারি মাসে ডিজেলের দাম ছিল ১০২ টাকা, অকটেন ১২২ টাকা, পেট্রোল ১১৮ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা প্রতি লিটার। নতুন এই মূল্য আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com