June 27, 2026, 9:24 am

২৯ জানুয়ারি নওগাঁয় যাচ্ছেন তারেক রহমান

  • Update Time : Sunday, January 25, 2026

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনি প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) নওগাঁয় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন বিকেল ৩টায় নওগাঁ শহরের এটিম মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের নওগাঁ সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে জেলা বিএনপি। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরে জনসভার ভেন্যু হিসেবে এটিম মাঠ চূড়ান্ত করা হয়।

মাঠ পরিদর্শন শেষে নওগাঁ শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত জনসভার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান ২৯ জানুয়ারি রাজশাহী সফরের পর নওগাঁয় আসবেন এবং পরে বগুড়ায় যাবেন। সফর উপলক্ষে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনসভায় তিনি দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং জনগণের সামনে বিএনপির নির্বাচনি অঙ্গীকার তুলে ধরবেন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু ও শফিউল আজম রানা উপস্থিত ছিলেন। পাশাপাশি নওগাঁ-১ থেকে নওগাঁ-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জয়পুরহাট জেলার বিএনপি প্রার্থীরাসহ স্থানীয় নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে অংশ নেন।

জেলা বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, জনসভাটি সফলভাবে অনুষ্ঠিত হবে এবং এতে ব্যাপক জনসমাগম হবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com