June 27, 2026, 7:09 am

ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, সতর্কবার্তা তুরস্কের

  • Update Time : Saturday, January 24, 2026

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে হামলা চালানোর সুযোগ খুঁজছে ইসরায়েল—এমন সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, তুরস্ক এ ধরনের ইঙ্গিত পাচ্ছে এবং ইসরায়েল যদি এমন পদক্ষেপ নেয়, তাহলে পুরো অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে পড়বে।

শুক্রবার (২৩ জানুয়ারি) তুরস্কের সংবাদমাধ্যম এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, “আমি আশা করি তারা ভিন্ন পথ বেছে নেবে। তবে বাস্তবতা হলো, বিশেষ করে ইসরায়েল ইরানে হামলা চালানোর সুযোগ খুঁজছে।”

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই কি ইরানে হামলার সুযোগ খুঁজছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ক্ষেত্রে মূলত ইসরায়েলই আগ্রহী।

ফিদান আরও জানান, সম্প্রতি তেহরান সফরের সময় তিনি ইরানি কর্তৃপক্ষকে বিষয়টি বন্ধু হিসেবে সতর্ক করে বলেছেন। তার ভাষায়, “একজন বন্ধু তিক্ত সত্য বলে।”

এর আগে বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ওই আলাপে এরদোয়ান জানান, ইরানে যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধী তুরস্ক এবং দেশটি ইরানের শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়।

এদিকে একই দিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে একটি বড় নৌবহর পাঠানোর কথা উল্লেখ করলে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার বক্তব্যের পর ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা আবারও জোরালো হয়।

এ প্রসঙ্গে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানান, ইরানের ওপর ছোট বা বড় যেকোনো হামলাকেই সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে এবং সে অনুযায়ী কঠোর পাল্টা জবাব দেওয়া হবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com