নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব-এর ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন চ্যানেল 24 এর জেষ্ঠ প্রতিবেদক শহিরিয়ার আরিফ। টেলিভিশন (অনুন্ধান) ক্যাটাগরিতে নিউজ টোয়েন্টিফোরের জিকোর সঙ্গে যৌথভাবে তিনি এ পুরস্কার পেয়েছেন। মোট পাঁচটি ক্যাটাগরীতে সাতজন এ পুরস্কার পেয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন আয়োজিক বার্ষিক সাধারন সভার অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
এসম এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে। হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সালের ভিডিওবার্তার বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘নো-কমেন্টস’। ভিডিওটা আমরা পরীক্ষা করছি। পরীক্ষা-নিরীক্ষা শেষে বক্তব্য দেব।
নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচন উপলক্ষে বর্তমান প্রার্থীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে, অনেকেই চাচ্ছেন। আমাদের রিসোর্স সক্ষমতার দিকে তাকাতে হচ্ছে। আপনার জীবনে কতটা হুমকি আছে এটা বিশেষ পুলিশ (এসবি) দিয়ে যাচাই করি। যাচাইয়ের পরে এসবি যখন বলে যে ইয়েস এক্স, ওয়াই, জেড এর জীবনের নিরাপত্তার ঝুঁকি আছে তখন এসবি অথবা গানম্যান দিচ্ছি।