নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জানাজা শেষে খালেদা জিয়াকে ঢাকার সংসদ ভবন এলাকার পাশে জিয়া উদ্যানে দাফনের পরিকল্পনা রয়েছে। সেখানে তাঁর স্বামী, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর অবস্থিত।
তিনি বলেন, জানাজার সময় ও দাফনের চূড়ান্ত কর্মসূচি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।