June 27, 2026, 7:08 am

সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে

  • Update Time : Monday, December 15, 2025

নিজস্ব প্রতিবেদক:

উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামির উপস্থিতিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করলে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডির ২ নম্বর রোডের একটি জিম থেকে বের হওয়ার পর আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির কার্যালয়ে নেওয়া হয়।

এদিকে একই রাতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন—ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা ও উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলেও তার অনুসারীরা দেশে থেকে রাষ্ট্রকে অস্থিতিশীল করা ও অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অভিযোগে আরও বলা হয়, আসামিরা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টকশোতে নিষিদ্ধ সংগঠন পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে গুজব ও প্রচারণা চালিয়ে আসছে, যার মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়া হচ্ছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com