June 27, 2026, 9:27 am

নেপালকে উড়িয়ে সেমির পথে বাংলাদেশ

  • Update Time : Monday, December 15, 2025

ক্রীড়া প্রতিবেদক:

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে যুব এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দ্বিতীয় ম্যাচেও জয়ধারা অব্যাহত রেখেছে। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন যুব টাইগাররা নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল।

দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে নেপাল অনূর্ধ্ব-১৯ দল ৩১ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ২৪ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায়।

১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিরে যান ওপেনার রিফাত বেগ। ৭ বলে ৫ রান করে তিনি আউট হলে ২৮ রানের উদ্বোধনী জুটি ভাঙে। তিন নম্বরে নামা অধিনায়ক আজিজুল হাকিম তামিমও ব্যর্থ হন। ১ বলে ১ রান করে রান আউট হন তিনি।

২৯ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকি অ্যালেন দলকে জয়ের ভিত গড়ে দেন। অ্যালেন ৬৬ বলে ৩৪ রান করেন। অন্যদিকে জাওয়াদ আবরার খেলেন দুর্দান্ত এক ইনিংস। ৬৭ বলে ফিফটি পূর্ণ করে শেষ পর্যন্ত ৬৮ বলে অপরাজিত ৭০ রান করেন তিনি।

এর আগে নেপালের ব্যাটিং লাইনআপ শুরু থেকেই চাপে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে টপ অর্ডার ধস নামে, মাত্র ৬১ রানেই ৫ উইকেট হারায় দলটি। লোয়ার মিডল অর্ডারে আশিষ লোহার ২৩ ও অভিষেক তিওয়ারির ৩০ রানে ভর করে কোনোরকমে শতরান ছুঁতে পারে নেপাল, শেষ পর্যন্ত ১৩০ রানেই গুটিয়ে যায় তারা।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com