June 27, 2026, 9:44 am

ওসমান হাদিকে গুলি: সন্দেহভাজন হামলাকারীর তথ্য চায় পুলিশ

  • Update Time : Saturday, December 13, 2025

নিজস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারী সম্পর্কে তথ্য দিতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ওসমান হাদি গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ রাজধানীজুড়ে জোরালো অভিযান চালাচ্ছে।

এতে আরও জানানো হয়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজন ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ব্যক্তির বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে বা তার অবস্থান সম্পর্কে জানা থাকলে দ্রুত ডিসি মতিঝিলের মোবাইল নম্বর ০১৩২০০৪০০৮০, ওসি পল্টনের মোবাইল নম্বর ০১৩২০০৪০১৩২ অথবা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com