June 27, 2026, 7:18 am

৪৮ দল নিয়ে প্রথম বিশ্বকাপ—কোন দল কোন গ্রুপে পড়ল?

  • Update Time : Saturday, December 6, 2025

ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র সম্পন্ন হয়েছে ওয়াশিংটনে। ড্রয়ের মাধ্যমে নিশ্চিত হয়েছে মোট ১২টি গ্রুপের প্রতিপক্ষ কারা হচ্ছে।

এ পর্যন্ত ৩ স্বাগতিক দেশসহ মোট ৪২ দল নিশ্চিত করেছে বিশ্বকাপে খেলার জায়গা। বাকি রয়েছে আরও ৬টি স্পট—যার মধ্যে ইউরোপ থেকে আসবে ৪ দল এবং আন্তঃমহাদেশীয় প্লে-অফ জয়ী হবে আরও ২ দল।

ড্রয়ে ৪টি পট থেকে ১২টি করে দল নিয়ে গঠিত হয়েছে ১২টি গ্রুপ। দেখে নেওয়া যাক কোন গ্রুপে কারা রয়েছে:

গ্রুপ–ভিত্তিক বিভাজন

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি

গ্রুপ বি: কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি

গ্রুপ ই: জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর, কুরাসাও

গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি

গ্রুপ জি: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড

গ্রুপ এইচ: স্পেন, সৌদি আরব, উরুগুয়ে, কেপ ভার্দে

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২

গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান

গ্রুপ কে: পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১

গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com