June 27, 2026, 6:40 am

অবশেষে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনলেন জাস্টিন ট্রুডো ও কেটি পেরি

  • Update Time : Saturday, December 6, 2025

বিনোদন ডেস্ক:

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরির ঘনিষ্ঠতা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। এতদিন তারা এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। অবশেষে সেই জল্পনায় বিরতি দিয়ে দুজনই নিজেদের সম্পর্কের বিষয়ে খোলামেলা হলেন।

সম্পর্কের সত্যতা সামনে আসে এক আন্তর্জাতিক কূটনৈতিক আয়োজনে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রী ইউকো কিশিদার সঙ্গে মধ্যাহ্নভোজে একসঙ্গে যোগ দেন ট্রুডো ও কেটি পেরি। সেখানেই প্রথমবারের মতো তারা প্রকাশ্যে যুগল হিসেবে উপস্থিত হন।

ইভেন্টের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ছবি শেয়ার করে ট্রুডো লিখেছেন, “আপনাকে দেখে দুর্দান্ত লাগল, ফুমিও কিশিদা। কেটি এবং আমি আপনার ও ইউকোর সঙ্গে সময় কাটাতে পেরে খুব আনন্দিত। আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থার প্রতি আপনার প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ।”

এর আগে গত অক্টোবরে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় ঘনিষ্ঠ অবস্থায় দুজনকে দেখা গেলে তাদের প্রেম নিয়ে জোর গুঞ্জন উঠে। সাম্প্রতিক মধ্যাহ্নভোজে জুটি হিসেবে তাদের উপস্থিতি এবং ট্রুডোর পোস্ট মিলেই বিষয়টি আনুষ্ঠানিক রূপ পেয়েছে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।

এই প্রকাশ্য উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com