June 27, 2026, 9:27 am

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

  • Update Time : Friday, December 5, 2025

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে পৌঁছে তিনি ইমার্জেন্সি লিফট দিয়ে খালেদা জিয়ার কক্ষে যান। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ দলীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করেন জুবাইদা রহমান।

উল্লেখ্য, আজই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কথা থাকলেও কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় তা ঢাকায় পৌঁছাতে পারেনি। ফলে খালেদা জিয়ার লন্ডন যাত্রা দুই দিন পিছিয়ে রোববারে গিয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কাতার নতুন একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করেছে, যা শনিবার ঢাকায় আসতে পারে। এছাড়া গত রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় চিকিৎসকদলের পরামর্শ অনুযায়ী রবিবার তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com