June 27, 2026, 9:44 am

আল-ফাতিহা সমবায়ের জমির ৬৮% জালিয়াতির অভিযোগে দুদকের মামলা অনুমোদন

  • Update Time : Friday, November 28, 2025

নিজস্ব প্রতিবেদক:

সদস্যদের ৬৭.৭৫ শতাংশ জমি প্রতারণার মাধ্যমে বিক্রি করে ২ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আল-ফাতিহা বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৬ নভেম্বর) দুদক প্রধান কার্যালয় থেকে মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। শিগগিরই দুদকের সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করবেন।

মামলার আসামিরা হলেন— সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম পাঠান, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা, কিং বিডি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক খান ও প্রতিষ্ঠানটির ফাইন্যান্স ডাইরেক্টর মোহাম্মদ কামরুল হাসান।

দুদকের প্রতিবেদন অনুযায়ী, সমবায় মন্ত্রণালয়ের পরিপত্র এবং সমিতির বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত বিক্রয়-সংক্রান্ত উপ-কমিটির সুপারিশ উপেক্ষা করে আসামিরা জমিগুলো বিক্রি করেন। বিক্রির পর প্রাপ্ত ২ কোটি ১০ লাখ ৭০ হাজার ২৫০ টাকা সমিতির হিসাবে জমা না দিয়ে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারায় মামলা অনুমোদন করেছে দুদক।

এ ছাড়া সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম পাঠান, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন আহাম্মদ, কোষাধ্যক্ষ এ এস এম জসিম উদ্দিন এবং কিং বিডি ফার্মাসিউটিক্যালসের দুই কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান ও কামরুল হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ ইস্যুর সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com