June 27, 2026, 7:16 am

শেখ হাসিনাদের বিরুদ্ধে মামলার রায় বিটিভিতে সরাসরি সম্প্রচার

  • Update Time : Sunday, November 16, 2025

নিজস্ব প্রতিবেদক:

জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।

রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এ তথ্য জানান।

তিনি বলেন, ট্রাইব্যুনাল যে অংশটুকু আদালতে পড়ে শোনাবেন, সেই অংশ বিটিভি সরাসরি সম্প্রচার করবে, এবং এর মাধ্যমে দেশের অন্য গণমাধ্যমও তা সরাসরি প্রচার করতে পারবে।

প্রসিকিউটর তামীম আরও জানান, প্রসিকিউশন পক্ষ সম্পূর্ণভাবে রায় গ্রহণের জন্য প্রস্তুত।

এই মামলার আসামিদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ইতোমধ্যে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হিসেবে সাক্ষ্য দিয়েছেন।

আগামীকাল সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করবেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com