June 27, 2026, 8:38 am

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা

  • Update Time : Thursday, November 13, 2025

নিজস্ব প্রতিবেদক:

জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দেন। এর আগে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে প্রধান উপদেষ্টা দেশের জনগণের উদ্দেশে বক্তব্য রাখেন।

এর আগে গত ২৮ অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দুটি বিকল্প প্রস্তাব জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম প্রস্তাবে বলা হয়, সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কারগুলো বিশেষ আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এবং পরে সেই প্রস্তাব গণভোটে উপস্থাপন করা হবে। গণভোটে প্রস্তাব পাস হলে পরবর্তী সংসদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে।

দ্বিতীয় বিকল্প প্রস্তাবেও ২৭০ দিনের মধ্যে সংস্কার প্রক্রিয়া শেষ করার কথা বলা হয়েছে, তবে সময়সীমা অতিক্রম করলে কী হবে তা সেখানে উল্লেখ নেই।

গণভোটের তারিখ নির্ধারণের দায়িত্ব সরকারের ওপরই ছেড়ে দিয়েছিল ঐকমত্য কমিশন। কিন্তু সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু থেকেই মতপার্থক্য ছিল। কমিশনের সুপারিশ জমা দেওয়ার পর সেই মতভেদ আরও প্রকট হয়।

রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে একমত সিদ্ধান্ত দিতে আহ্বান জানিয়েও সরকার কোনো ঐক্যবদ্ধ প্রস্তাব পায়নি। শেষ পর্যন্ত সরকার নিজ উদ্যোগে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত নেয়।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com