June 27, 2026, 8:39 am

টেকনাফে ব্রিজের নিচে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

  • Update Time : Wednesday, November 5, 2025

জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে ব্রিজের নিচ থেকে মোহাম্মদ ইউনুছ (৪৫) নামের এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের রঙিখালী সড়কের পাশে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহত মোহাম্মদ ইউনুছ টেকনাফের সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের পরনে শুধু একটি প্যান্ট ছিল, শরীরে কোনো পোশাক ছিল না। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই ইউনুছ নিখোঁজ ছিলেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা—তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com