June 27, 2026, 7:28 am

কক্সবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু

  • Update Time : Wednesday, November 5, 2025

জেলা প্রতিনিধি:

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী একটি মারছা বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, চট্টগ্রামমুখী বাসটির সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠান।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং নিহতদের মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com