June 27, 2026, 8:38 am

নওগাঁয় গরু বোঝাই ভটভটি উল্টে দুই ব্যবসায়ীর মৃত্যু

  • Update Time : Saturday, October 25, 2025

জেলা প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে চাপা পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় থেকে সাতজন। শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কের ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) এবং একই গ্রামের জয়নুলের ছেলে নূর আলম (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কয়েকজন ব্যবসায়ী গরু বোঝাই করে ভটভটিতে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। পথে ডাবল ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ভটভটিটি নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভূট্টু ও নূর আলম মারা যান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, “সকালে বিহারীনগর বাইপাস সড়কে ভটভটি উল্টে চাপা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com