June 27, 2026, 7:28 am

যাত্রাবাড়ীতে দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত

  • Update Time : Friday, October 24, 2025

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা পারাপারের সময় দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার একটি গাড়ি ইকবালকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ইকবাল হোসেনের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে এবং বর্তমানে সেটি যাত্রাবাড়ী থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

নিহত ইকবালের ভাই মো. তরিকুল ইসলাম জানান, তাদের গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম চোখরা গ্রামে। মৃত ইকবাল আবুল হোসেনের ছেলে ইকবাল হোসেন ঢাকার যাত্রাবাড়ীতে পরিবার নিয়ে বসবাস করতেন এবং স্থানীয়ভাবে ব্যবসা করতেন। তার এক সন্তান রয়েছে।

পুলিশ বলেছে, দুর্ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com