June 27, 2026, 6:53 am

মিরপুরে বাসায় ডাকাতি: সাবেক সেনাসদস্যসহ চারজন ৭ দিনের রিমান্ডে

  • Update Time : Monday, July 21, 2025

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় একটি বাসায় ডাকাতির ঘটনায় সাবেক এক লেফটেন্যান্ট ও এক করপোরালসহ চারজনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া চারজন হলেন—লেফটেন্যান্ট (অব.) আরিফ আহম্মেদ ফিরোজ ইফতেখার, করপোরাল মুকুল হোসেন, হারুন অর রশীদ ও মোন্তাছির আহমেদ। তাঁদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল ও জামিন চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেককে সাত দিন করে রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

ডাকাতির ঘটনায় পল্লবী থানায় হোসনে আরা নামের এক নারী বাদী হয়ে এই চারজনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার দিন রবিবার বিকেলে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, রবিবার দুপুর ২টার দিকে আসামিরা নিজেকে গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বাসার দরজায় কড়া নাড়েন। বাসায় অবৈধ অস্ত্র ও মাদক আছে—এই মিথ্যা অভিযোগ তুলে তারা জোরপূর্বক বাসায় প্রবেশ করে। এরপর হোসনে আরার মেয়ে ও গৃহকর্মীকে ভয়ভীতি দেখিয়ে বাসার মালামাল লুট করে নিয়ে যান।

ডাকাতির শিকার ফ্ল্যাটটির মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর। ঘটনার পর সন্দেহভাজনদের ধাওয়া করে একটি গাড়ি আটক করে পুলিশ।

পুলিশ জানায়, বাসা থেকে তিন ভরি সোনার চেইন, একজোড়া হীরার কানের দুল, একটি পুরোনো ল্যাপটপ, চারটি মোবাইল ফোন এবং বিভিন্ন ব্যাংকের চেক নিয়ে যায় অভিযুক্তরা।

ঘটনার তদন্তে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com