June 27, 2026, 7:22 am

আগেভাগেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬

  • Update Time : Thursday, September 18, 2025

আগামী বছরের অমর একুশে বইমেলা নির্ধারিত সময়ের দেড় মাস আগেই শুরু হবে। জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ও পবিত্র রমজান মাস ফেব্রুয়ারিতে হওয়ায় বইমেলা ২০২৬ শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর এবং চলবে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় বইমেলার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক, সচিব, পরিচালকবৃন্দ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com