June 27, 2026, 9:36 am

ডাকসু নির্বাচনে ছয় হলের ফল, শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির সমর্থিত জোট

  • Update Time : Tuesday, September 9, 2025

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত ছয়টি হলের ফলাফলে শীর্ষ তিন পদেই এগিয়ে রয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার পর এসব হলের ফল ঘোষণা শুরু হয়। এতে দেখা যায়, ভিপি, জিএস ও এজিএস—তিনটি গুরুত্বপূর্ণ পদেই এগিয়ে আছেন শিবিরপন্থী প্রার্থীরা।

ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েম এখন পর্যন্ত ৫,৭১৬ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ১,৫১৯ ভোট।

ঘোষণা অনুযায়ী কার্জন হল ভোটকেন্দ্রে ফজলুল হক হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৮৪১, আবিদুল ইসলাম ১৮১; উমামা ফাতেমা ১৫৩; শামীম হোসেন ১৪১; আবদুল কাদের ৪৭ ও বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৫৮৯; আবু বাকের মজুমদার ৩৪১, তানভির বারী হামিম ২২৮ ও মেঘ মল্লার বসু ৯৯ ভোট পেয়েছেন।

অমর একুশে হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৬৪৪, আবিদুল ইসলাম ১৪১; উমামা ফাতেমা ৯০; শামীম হোসেন ১১১; আবদুল কাদের ৩৬ ও বিন ইয়ামিন মোল্লা ১ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৪৬৬; তানভির বারী হামিম ১৮০, আবু বাকের মজুমদার ১৪৭ ও মেঘ মল্লার বসু ৮৬ ভোট পেয়েছেন।

সুফিয়া কামাল হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ১২৭০; আবিদুল ইসলাম ৪২৩; উমামা ফাতেমা ৫৪৭; আবদুল কাদের ৫৫ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৯৬৪; মেঘ মল্লার বসু ৫০৭; আবু বাকের মজুমদার ২১৬, আরাফাত ৪২৮ ও তানভির বারী হামিম ৪০২ ভোট পেয়েছেন।

এছাড়া শামসুন্নাহার হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ১১১৪ ও আবিদুল ইসলাম ৪৩৪ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে এস এম ফরহাদ ৮১৪ ও তানভির বারী হামিম ৩১২ ভোট পেয়েছেন। জিয়া হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৮৪১ ও আবিদুল ইসলাম ১৮১ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে এস এম ফরহাদ ৫৮৯ ও তানভির বারী হামিম ২২৮ ভোট পেয়েছেন। শহীদুলাহ্ হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৯৬৬ ও আবিদুল ইসলাম ১৯৯ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে এস এম ফরহাদ ৭৭৩ ও তানভির বারী হামিম ২৪৯ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com