June 27, 2026, 4:01 am

‘একা থাকাটা নিজের পছন্দ’ — রহস্যময় বার্তায় আলোচনায় সালমান খান

  • Update Time : Tuesday, May 19, 2026

বিনোদন প্রতিবেদক:

বলিউড সুপারস্টার সালমান খান আবারও প্রমাণ করলেন, বয়স তার কাছে শুধুই একটি সংখ্যা। ৬১ বছর বয়সেও নিজের ফিটনেস ও ব্যক্তিত্ব দিয়ে ভক্তদের মুগ্ধ করে চলেছেন এই অভিনেতা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা তার একটি শার্টলেস ছবি ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

প্রকাশিত ছবিতে দেখা যায়, দু’হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন সালমান খান। সেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে তার পেশিবহুল সুগঠিত শরীর ও দীর্ঘদিনের পরিশ্রমে ধরে রাখা ‘রিপড ফিজিক’। বয়সের ছাপকে যেন একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

তবে কেবল ছবিই নয়, ভক্তদের নজর কেড়েছে ছবির সঙ্গে দেওয়া তার ক্যাপশনও। নিজের চিরচেনা ভঙ্গিতে সালমান লিখেছেন,
“নিজের সঙ্গে থাকার দুইটা উপায় আছে— একা থাকা এবং একাকীত্ব। একা থাকাটা মানুষের নিজের পছন্দ, আর একাকীত্ব হলো তখন, যখন কেউ তোমার সঙ্গে থাকতে চায় না। এবার এর আগে কী করতে হবে, তা তোমরা নিজেরাই বুঝে নাও।”

সালমানের এই বক্তব্যকে অনেকেই ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে এক ধরনের দার্শনিক বার্তা হিসেবে দেখছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য প্রেমের গুঞ্জনে জড়ালেও এখনও বিয়ে করেননি এই অভিনেতা। ফলে তার এমন মন্তব্য নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন জল্পনা।

ছবি প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন ‘ভাইজান’। মন্তব্যের ঘরে এক ভক্ত লিখেছেন, “ভাইজান, আপনার এই চেহারার সামনে সব সমালোচকদের মুখ বন্ধ। ৬০ পেরিয়েও আপনি সবাইকে টেক্কা দেন।” আরেকজন মন্তব্য করেন, “ভারতের ওজি বডিবিল্ডিং আইকন এখনও আনম্যাচড।”

অ্যাকশন, রোমান্স কিংবা পারিবারিক গল্প— সব ধরনের চরিত্রেই সমান জনপ্রিয় সুলতান খ্যাত এই অভিনেতা। বয়স বাড়লেও পর্দায় তার উপস্থিতি ও তারকাখ্যাতি এতটুকু কমেনি বলেই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

ফিটনেস সচেতনতা, স্টাইল এবং ব্যক্তিত্ব— সব মিলিয়ে নতুন এই পোস্টের মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন সালমান খান।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com