June 27, 2026, 6:10 am

ঈদ ছুটি শেষে স্বাভাবিক সময়সূচিতে ব্যাংকিং কার্যক্রম

  • Update Time : Tuesday, March 24, 2026

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর-এর ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশজুড়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। এর সঙ্গে ব্যাংকিং কার্যক্রমও রমজানের বিশেষ সময়সূচি থেকে আগের নিয়মে ফিরে যাচ্ছে।

নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

প্রতি বছর রমজান মাসে গ্রাহকদের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন আনে। চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি। রমজানকালে ব্যাংকের লেনদেন চলত সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অফিস সময় ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ এক সার্কুলারের মাধ্যমে রমজানের বিশেষ সময়সূচি নির্ধারণ করে। সেখানে উল্লেখ করা হয়, রমজান শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পুনরায় স্বাভাবিক সময়সূচিতে ফিরে যাবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদ-পরবর্তী সময়ে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক হওয়ায় গ্রাহকদের লেনদেন ও আর্থিক কার্যক্রমে গতি ফিরে আসবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পুঁজিবাজারেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com