June 27, 2026, 6:07 am

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টার লুকে চমক দিলেন শাকিব খান

  • Update Time : Friday, March 13, 2026

বিনোদন ডেস্ক:

শাকিব খান অভিনীত আসন্ন ঈদুল ফিতরের সিনেমা প্রিন্স–এর টিজার অবশেষে প্রকাশিত হয়েছে। দেড় মিনিটের এই টিজার প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং ফেসবুকে ট্রেন্ডিংয়েও উঠে আসেন শাকিব খান।

প্রকাশিত টিজারে শাকিব খানকে এক ভিন্নধর্মী গ্যাংস্টার লুকে দেখা গেছে। তার এই লুক এবং উপস্থিতি ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে টিজারটির প্রশংসা করেছেন এবং শাকিব খানের নতুন স্টাইলকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

দেড় মিনিটের টিজারের শুরুতেই দেখা যায় একটি শহরের ড্রোন শট, যা ধীরে ধীরে ঢাকার অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের আবহ তৈরি করে। এরপর পর্দায় উঠে আসে পুলিশ ও গ্যাং সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলি-পাল্টা গুলির উত্তেজনাপূর্ণ দৃশ্য এবং দ্রুতগতির অ্যাকশন মুহূর্ত।

টিজারের ব্যাকগ্রাউন্ডে একটি সংলাপ শোনা যায়— “ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শেয়াল ঘুরে বেড়ায়। কিছু থাকে নেকড়ে, ভয়ংকর। আর এই শেয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে।”

এই সংলাপ থেকেই সিনেমাটির গল্পের প্রেক্ষাপট সম্পর্কে একটি আভাস পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করেই সিনেমাটির মূল কাহিনি গড়ে উঠেছে, যেখানে ক্ষমতা, আধিপত্য এবং অপরাধজগতের দ্বন্দ্ব তুলে ধরা হবে।

তবে টিজার প্রকাশের পর প্রশংসার পাশাপাশি কিছু সমালোচনাও দেখা গেছে। বিশেষ করে ভিএফএক্স (ভিজ্যুয়াল ইফেক্ট) এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) নিয়ে কেউ কেউ সামাজিক মাধ্যমে মতামত দিয়েছেন।

সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজনা করছেন শারমিন সুলতানা এবং এটি নির্মিত হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে।

নির্মাতারা জানিয়েছেন, ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। টিজার প্রকাশের পর দর্শকদের আগ্রহ বাড়ায় ছবিটি নিয়ে ইতোমধ্যেই প্রত্যাশা তৈরি হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com