ক্রীড়া প্রতিবেদক:
টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ভাতর। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার শিরোপা জয়ের কীর্তিও গড়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।
এর আগে দুবার করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আর একবার করে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান, শ্রীলংকা ও অস্ট্রেলিয়া।
আহমেদাবাদে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়ে ভারত। পরে সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় নিউজ।
টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্টননারের ব্যাট করার আমন্ত্রণ জানান। শুরুতে কিছুটা সতর্ক থাকলেও দ্রুত আক্রমণাত্মক হয়ে ওঠেন ভারতের দুই ওপেনার। প্রথম ছয় ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৯২ রান তুলে নেয় ভারত।
ঝড়ো ব্যাটিং করে মাত্র ১৮ বলেই অর্ধশতক পূর্ণ করেন অভিষেখ সর্শারার। পরে ২১ বলে ৫১ রান করে আউট হন তিনি। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন সাঞ্চু ্সমসন। শতকের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত ৪৬ বলে ৮৯ রান করে থামেন তিনি। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও আটটি ছক্কা।
দ্রুতগতির অর্ধশতক করেন ইশান কিষানও। চারটি চার ও চারটি ছক্কায় ২৫ বলে ৫৪ রান করেন তিনি। তবে সুবিধা করতে পারেননি দলনেতা সূর্যাস্থব প্রগ্যা। প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে ফিরতে হয় তাকে। এছাড়া হার্দিক পানন্ডিয়া।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। প্রথম ছয় ওভারের মধ্যেই সাজঘরে ফেরেন চারজন।
এরপর লড়াইয়ের চেষ্টা করেন ওপেনার টিম সেইফার্ট। মাত্র ২৬ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়া করেন ১৭ রান।
দলনেতা মিচেল স্ট্যটনার ৩৫ বলে ৪৩ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি। ফলে বড় ব্যবধানে হার মানতে হয় নিউজিল্যান্ডকে।
নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জেমি নিশাত। তিনি তিনটি উইকেট নেন। এছাড়া ম্যাট নেহরি ও রাচীন রবীন্দ্রন একটি করে উইকেট পেয়েছেন।
এই জয়ের মধ্য দিয়ে বিশ্ব টি–টোয়েন্টি ক্রিকেটে নিজেদের আধিপত্য আরও শক্তভাবে প্রতিষ্ঠা করল ভারত।