June 27, 2026, 6:07 am

ইসরায়েলে নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে সাইরেন

  • Update Time : Wednesday, March 4, 2026

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত হামলার পঞ্চম দিনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। বুধবার ভোর থেকে ইসরায়েল-এর বেশিরভাগ অঞ্চলে আকাশ হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠে।

বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে প্রতিরক্ষা অভিযান শুরু করেছে। হামলার পরপরই জেরুসালেম, তেল আবিবসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। কয়েক মিনিট পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে সেই নির্দেশনা প্রত্যাহার করা হয়।

এ পর্যন্ত কোনো স্থাপনায় সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানার তথ্য পাওয়া যায়নি। তবে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জেরুসালেমের কাছাকাছি একটি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আগুন ধরে যায়। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন কর্মকর্তারা।

এর আগে, একই দিন ভোরের প্রায় পাঁচ ঘণ্টা আগে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। চলমান পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চলজুড়ে উদ্বেগ ও অনিশ্চয়তা আরও বেড়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com