June 27, 2026, 7:11 am

তিন শর্ত মানলে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান

  • Update Time : Monday, February 9, 2026

ক্রীড়া প্রতিবেদক:

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চলমান অচলাবস্থা নিরসনের ইঙ্গিত মিলেছে। বাংলাদেশের ইস্যুকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে আসতে আইসিসির কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছে পিসিবি।

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আইসিসি। ম্যাচ ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানালেও তা গ্রহণ করা হয়নি। এই সিদ্ধান্তের শুরু থেকেই পাকিস্তান বাংলাদেশের পাশে অবস্থান নেয়। বাংলাদেশ বাদ পড়ার প্রতিবাদে আইসিসিকে চাপে ফেলতে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পিসিবি, যার ফলে বিশ্ব ক্রিকেট সংস্থার সঙ্গে তাদের সম্পর্ক জটিল হয়ে ওঠে।

এনডিটিভি সূত্রে জানা গেছে, রোববার লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই সংকট কাটাতে তিনটি দাবি তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দাবিগুলো হলো—বাংলাদেশের জন্য বাড়তি ক্ষতিপূরণ নিশ্চিত করা, টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি প্রদান এবং ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের অধিকার দেওয়া।

সূত্র আরও জানিয়েছে, আইসিসি সম্ভাব্য শাস্তিমূলক পরিণতির বিষয়ে সতর্ক করলেও পাকিস্তান তাদের অবস্থানে অনড় ছিল। যদিও বোর্ডের কিছু কর্মকর্তা ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পক্ষে মত দিয়েছেন, তবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এখনো আগের সিদ্ধান্তেই অটল রয়েছেন।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ (সোমবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন মহসিন নাকভি। এই বৈঠকের ফলাফলের ওপরই নির্ভর করছে ভারত-পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ।

ক্রিকেট অঙ্গনে বহুল আলোচিত এই দ্বন্দ্বে এখন সবার নজর আইসিসির সিদ্ধান্ত ও পাকিস্তান সরকারের অবস্থানের দিকে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com