June 27, 2026, 6:09 am

এনবিআরের কাস্টমস ও ভ্যাট বিভাগে ৮২৪ পদে বড় রদবদল

  • Update Time : Friday, February 6, 2026

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট বিভাগে বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। কমিশনার থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মচারী পর্যন্ত মোট ৮২৪টি পদে বদলি ও পদায়ন কার্যকর করা হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, গত ৩ ও ৫ ফেব্রুয়ারি জারি করা পৃথক অফিস আদেশের মাধ্যমে এই রদবদল করা হয়। এতে কাস্টমস ও ভ্যাট বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

রদবদলের আওতায় রয়েছেন তিনজন কমিশনার, চারজন যুগ্ম কমিশনার, আটজন উপ-কমিশনার এবং ১৮ জন সহকারী কমিশনার। পাশাপাশি ১০৫ জন রাজস্ব কর্মকর্তা, ৩২০ জন সহকারী রাজস্ব কর্মকর্তা এবং ৩৬৬ জন কর্মচারীকেও দেশের বিভিন্ন কাস্টমস ও এক্সাইজ দপ্তরে বদলি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল ও যশোরের কাস্টমস ও এক্সাইজ অফিসের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এনবিআরের এই বড় ধরনের রদবদল প্রশাসনিকভাবে তাৎপর্যপূর্ণ। রাজস্ব আদায় ও কাস্টমস কার্যক্রমে শৃঙ্খলা ও গতি আনতেই এই পরিবর্তন আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনিক স্বার্থ ও দাপ্তরিক প্রয়োজনের ভিত্তিতেই এ বদলি-পদায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com