June 27, 2026, 6:10 am

কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে রূপ দেওয়ার প্রতিশ্রুতি ডা. শফিকুর রহমানের

  • Update Time : Tuesday, February 3, 2026

নিজস্ব প্রতিবেদক:

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কিশোরগঞ্জ একটি কৃষিনির্ভর জেলা। এই জেলার উন্নয়নের মূল ভিত্তি হতে হবে কৃষি। তাই কৃষিকে ঘিরেই শিল্পায়নের পরিকল্পনা নেওয়া হবে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “ইনশাআল্লাহ, আমরা কৃষিকে শিল্পে পরিণত করবো।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কটিয়াদী সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, উন্নয়নের জন্য অর্থ কোথা থেকে আসবে—এ প্রশ্ন অনেকেই করেন। কিন্তু দেশের বাইরে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, তা ফিরিয়ে আনতে পারলে দেশের উন্নয়ন সম্ভব। সঠিক ব্যবস্থাপনা থাকলে অর্থের কোনো সংকট থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এখন আর কোনো দুর্বৃত্ত ভোটাধিকার হরণ করতে পারবে না। কেউ ভোটে বাধা দিতে এলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জাতি পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের ধারাবাহিকতায় দেশ এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে পিছিয়ে পড়া ও অবহেলিত অঞ্চলগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

সরকার গঠন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “অনেকে বলেন জামায়াতের সরকার হবে, ইসলামি দলের সরকার হবে। আমরা জামায়াতের সরকার চাই না, আমরা ১৮ কোটি মানুষের সরকার চাই।”

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীরা বক্তব্য রাখেন। জনসভায় অংশ নিতে সকাল থেকেই জেলার ১৩টি উপজেলা থেকে মিছিল নিয়ে লক্ষাধিক নেতাকর্মী কটিয়াদী সরকারি কলেজ মাঠে জড়ো হন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com