June 27, 2026, 6:07 am

বিসিবির নতুন টুর্নামেন্টের দল ঘোষণা, দেখে নিন কে কোন দলে

  • Update Time : Sunday, February 1, 2026

ক্রীড়া প্রতিবেদক:

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেওয়ায় ওই সময় দেশের ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ব্যস্ত রাখতে নতুন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের বাইরে খেলতে চেয়েও শেষ পর্যন্ত বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় বাংলাদেশ দলের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এ প্রেক্ষাপটে বিসিবি আয়োজন করছে অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপ ২০২৬, যা শুরু হবে আগামী ৫ ফেব্রুয়ারি। এই টুর্নামেন্টে অংশ নেবে মোট তিনটি দল। রোববার (২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তিন দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

ধুমকেতু একাদশ

অধিনায়ক: লিটন দাস
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

দুর্বার একাদশ

অধিনায়ক: নাজমুল হোসেন শান্ত
হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ, আল ফাহাদ।

দুরন্ত একাদশ

অধিনায়ক: আকবর আলী
জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।

উল্লেখ্য, এই টুর্নামেন্টের মাধ্যমে জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের ফর্ম ও প্রস্তুতি ধরে রাখার পাশাপাশি তরুণ ক্রিকেটারদের নিজেদের মেলে ধরার সুযোগ দিতে চায় বিসিবি।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com