নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরামের স্থায়ী সদস্য ও সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আতিকুর রহমান তমালের বাবা একেএম শাহজাহান (৬৮) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএসআরএফ।
রংপুর কৃষি বিভাগের সাবেক সাব অ্যাসিস্টেন্ট অ্যাগ্রিকালচার অফিসার একেএম শাহজাহান রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে ৮ দিন আইসিইউতে চিকিৎসাধীন শেষে গত ৮ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। একই দিন (৮ জানুয়ারি) বাদ এশা রংপুর শহরের লালবাগ কেডিসি রোডের সুলতান নগর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। আতিকুর রহমান তমাল পরিবারের বড় ছেলে। তার স্ত্রী আনোয়ারা বেগম সাবেক প্রধান শিক্ষিকা সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
আতিকুর রহমান তমাল ভাইয়ের বাবার মৃত্যুতে বিএসআরএফ’র কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিএসআরএফ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।