বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও নায়িকা পরীমণি সম্প্রতি এক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন। সেখানে পরীমণিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেন চঞ্চল চৌধুরী।
পরীর প্রশংসায় তিনি বলেন, ‘পর্দায় পরীমণির যে উপস্থিতি, তা দর্শককে প্রথম দেখাতেই মুগ্ধ করে। এটা ওর বড় একটি শক্তি। তবে শুধু সৌন্দর্য নয়, অভিনয়ের ক্ষেত্রেও ওর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। নির্মাতাদের উচিত তার সেই অভিনয় দক্ষতাকে আরও বেশি কাজে লাগানো। আমার মনে হয়, পরীমণিকে নতুনভাবে আরও এক্সপ্লোর করার সুযোগ আছে।’
অনুষ্ঠানে আলোচনার ফাঁকে উঠে আসে তাদের পর্দার পেছনের মজার মুহূর্তও। হাসিমুখে পরীমণি বলেন, ‘ভাইয়া পাশে থাকলে কী বলব, বুঝে উঠতে পারি না।’
তিনি আরও বলেন, ‘লিফটে করে আসার সময় হাসতে হাসতে ভাইয়াকে বলছিলাম—একটা যুগ পার হয়ে গেল, যখন আমাদের একসঙ্গে কাজ হচ্ছে, তখন আমরা বুড়ো হয়ে গেছি।’ পরীর এই মন্তব্যে মজা করে চঞ্চল চৌধুরী নিজেকেই ‘বুড়ো’ বলে স্বীকার করেন।
পরীমণি বলেন, ‘আমাদের টিনএজ সময় তো পেছনে পড়ে গেছে। মনে হয়, হয়তো এই সময়েই আমাদের একসঙ্গে কাজ হওয়ার কথা ছিল। আমি চাই, আমাদের এই কাজটি দর্শকদের খুব ভালো লাগুক।’
দুজনের এমন প্রাণবন্ত কথোপকথনে অনুষ্ঠানজুড়ে তৈরি হয় হাস্যোজ্জ্বল ও উষ্ণ পরিবেশ।