June 27, 2026, 6:10 am

বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধে তীব্র ভোগান্তি

  • Update Time : Monday, January 19, 2026

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাড্ডায় ব্যাটারিচালিত রিকশা চালকদের সড়ক অবরোধে ব্যাপক যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়েছে। লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা সড়ক থেকে বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চালকরা।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে কুড়িল-রামপুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন চালকরা। এর ফলে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সকাল থেকেই অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম জানান, একটি দাবিকে কেন্দ্র করে ব্যাটারিচালিত রিকশা চালকরা সড়ক অবরোধ করে রেখেছেন। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তিনি বলেন, এলাকাটিতে আগে থেকেই মেট্রোরেল প্রকল্পের কাজ চলমান থাকায় যানজটের চাপ ছিল। এর সঙ্গে সড়ক অবরোধ যোগ হওয়ায় ভোগান্তি আরও কয়েকগুণ বেড়ে গেছে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং চালকদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com