June 27, 2026, 6:10 am

আইপিএল ইস্যুতে ভারতের সঙ্গে ব্যবসায় প্রভাব নেই: বাণিজ্য উপদেষ্টা

  • Update Time : Sunday, January 11, 2026

নিজস্ব প্রতিবেদক:

আইপিএল সংক্রান্ত ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আইপিএল ইস্যুতে দ্বিপাক্ষিক বাণিজ্যে কোনো প্রভাব নেই। আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি এবং বিশ্বের সব দেশের সঙ্গে বাণিজ্য চালু রেখেছি। যতক্ষণ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে না, ততক্ষণ আমরা দেশভিত্তিক কোনো দ্বিপাক্ষিক সিদ্ধান্ত নেই।”

বাণিজ্য উপদেষ্টা স্বীকার করেন, বর্তমানে রপ্তানি কিছুটা কমেছে এবং উদার বাণিজ্যে কিছু সংকট দেখা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত পর্যায়ে আছে। এছাড়া আসন্ন রমজানে জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে ১৯ জানুয়ারি সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন ঘটনাবলি দ্বিপাক্ষিক বাণিজ্যে বড় প্রভাব ফেলে না। তিনি উল্লেখ করেন, ভারতের পাট রপ্তানি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে দেশের অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করার জন্য, এবং অন্য কোনো দেশকে ক্ষতি করার উদ্দেশ্যে নয়।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com