June 27, 2026, 6:10 am

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

  • Update Time : Wednesday, December 31, 2025

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে মো. নিরব হোসেন (৫৬) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি পটুয়াখালী জেলার বাসিন্দা।

বুধবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম পাশে জানাজা চলাকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজার আগে থেকেই সেখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। একপর্যায়ে ভিড়ের চাপ বাড়লে নিরব হোসেন অসুস্থ বোধ করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফ বিষয়টি নিশ্চিত করে জানান, জানাজার সময় অতিরিক্ত ভিড় ছিল এবং নিহত ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com