June 27, 2026, 6:10 am

মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপে একজন নিহত

  • Update Time : Wednesday, December 24, 2025

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ওয়্যারলেস গেট এলাকায় এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হয়। এতে ফ্লাইওভারের নিচে একটি চা দোকানে অবস্থান করা একজন ব্যক্তি গুরুতর আহত হন।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম সাইফুল। ককটেল বিস্ফোরণের পর তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com