June 27, 2026, 8:19 am

তারেক রহমানের সংবর্ধনা আয়োজনে অনুমতি পেল বিএনপি

  • Update Time : Monday, December 22, 2025

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েছে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান।

শায়রুল কবির খান বলেন, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতিপত্র পাওয়া গেছে। রোববার রাত সাড়ে আটটার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে অনুমতিপত্রটি পাঠান।

তিনি আরও জানান, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে চিঠিটি পৌঁছে দেন। সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তর দায়িত্বে থাকা সাত্তার পাটোয়ারী অনুমতিপত্রটি গ্রহণ করেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com