June 27, 2026, 6:10 am

ওসমান হাদি গুলিবিদ্ধ: যা বলছেন চিকিৎসকরা

  • Update Time : Friday, December 12, 2025

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে হাসপাতালে আনার সময় তার অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। পরে তাকে সিপিআর দেওয়া হয়। বর্তমানে তার রক্তচাপ কিছুটা স্থিতিশীল হলেও তার মাথার ভেতরে গুলি রয়েছে এবং কানের পাশ দিয়ে গুলি প্রবেশ করেছে।

বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগেই তার চিকিৎসা চলছিল।

এর আগে শুক্রবার দুপুর আড়াইটার কিছু আগে রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা।

ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ জানান, জুমার নামাজ শেষে মতিঝিলের বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার বাম কানের নিচে লাগে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে রিকশায় করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে ওসমান হাদি অভিযোগ করেছিলেন যে তিনি দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকি পেয়েছেন। ১৪ নভেম্বর নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, তাকে হত্যা, তার বাড়িতে আগুন দেওয়া এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, গত কয়েক ঘণ্টায় বিদেশি নম্বর থেকে একাধিক কল ও বার্তার মাধ্যমে জানানো হয়েছে যে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে এবং তার পরিবারের সদস্যদেরও টার্গেট করা হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com