June 27, 2026, 6:10 am

ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ

  • Update Time : Wednesday, December 10, 2025

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে অগ্রসর হয়েছে। এ উদ্দেশ্যে বাংলাদেশ বিমানবাহিনী ইতালির বহুজাতিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ–র সঙ্গে একটি আগ্রহপত্র (Letter of Intent) সই করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, উন্নত সক্ষমতাসম্পন্ন এই মাল্টি–রোল কমব্যাট এয়ারক্রাফট যুক্ত হলে বিমানবাহিনীর সামনের সারির প্রতিরক্ষা শক্তি আরও বৃদ্ধি পাবে। আকাশ প্রতিরক্ষায় এটি হবে নতুন মাত্রা।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর উপস্থিতিতে আগ্রহপত্রে সই সম্পন্ন হয়।

আইএসপিআর জানায়, এই চুক্তি যুদ্ধবিমান কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়ার দিকে বাংলাদেশকে আরেক ধাপ এগিয়ে নিল।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com