June 27, 2026, 6:08 am

নারায়ণগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • Update Time : Saturday, December 6, 2025

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সুখেরটেক এলাকায় সড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুরে দুই শিশু ডোবায় মাছ ধরতে গিয়ে পানিতে ভাসমান মরদেহটি দেখে চিৎকার করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি পুলিশকে জানান।

পরে সোনারগাঁ থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান জানান, মরদেহটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com