June 27, 2026, 6:07 am

সৌদি আরবে তারার হাট

  • Update Time : Friday, December 5, 2025

বিনোদন ডেস্ক:

সৌদি আরবের জেদ্দায় জমকালো আয়োজনে শুরু হয়েছে ‘রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫’। লালগালিচায় বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকাদের সমাগমে উৎসব এলাকা পরিণত হয়েছে তারার হাটে। সেখানেই আলো কাড়লেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। আন্তর্জাতিক তারকা ডাকোটা জনসন ও জেসিকা অ্যালবার সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার জেদ্দার ঐতিহাসিক আল-বালাদ এলাকায় উৎসবের উদ্বোধন হয়। রেড কার্পেটে ঐশ্বরিয়া, ডাকোটা জনসন ও জেসিকা অ্যালবাকে একসঙ্গে দেখা গেলে তা দ্রুতই অনলাইনে ছড়িয়ে পড়ে। তিন তারকার এই মিলনকে অনেকেই ‘অপ্রত্যাশিত কিন্তু দারুণ’ বলে মন্তব্য করেছেন। ছবিগুলোর এক ফ্রেমে ছিলেন রেড সি ফিল্ম ফাউন্ডেশনের চেয়ারওম্যান জমানা আল রশিদও।

ঐশ্বরিয়ার রেড কার্পেট লুক ছিল চোখধাঁধানো। সাদা-কালো ব্লেজার স্টাইলের পোশাকে সোনালি কারুকাজে সজ্জিত ঐশ্বরিয়া নজর কাড়েন সবার। অন্য এক উপস্থিতিতে তিনি ডলচে অ্যান্ড গাবানার কালো সিল্ক গাউন, পান্নার নেকলেস ও স্মোকি আই মেকআপে দারুণ অনবদ্য লেগেছেন। ফ্যাশনপ্রেমীদের কাছ থেকে প্রশংসাও পেয়েছেন তিনি।

রেড সি চলচ্চিত্র উৎসব মাত্র পাঁচ বছরে আন্তর্জাতিকভাবে আলোচিত আসরে পরিণত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান চেয়ারওম্যান জমানা আল রশিদ ও উৎসব পরিচালক মোহাম্মদ আল-তুর্কি। এবারের আসরে ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ ও ব্রিটিশ অভিনেতা মাইকেল কেইনসহ আরও কয়েকজন কিংবদন্তিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

বলিউড থেকে ঐশ্বরিয়ার পাশাপাশি অংশ নিচ্ছেন অভিনেত্রী কৃতি স্যানন। শুক্রবার একটি বিশেষ আলোচনায় তার উপস্থিত থাকার কথা রয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com