June 27, 2026, 6:09 am

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন আল্টিমেটাম

  • Update Time : Wednesday, December 3, 2025

নিজস্ব প্রতিবেদক:

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। তারা আগামী শনিবার (৬ ডিসেম্বর) পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সময়সীমা দিয়েছেন। এর মধ্যে অধ্যাদেশ জারি না হলে রোববার থেকে শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি শুরু করবেন বলে সতর্ক করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা কলেজের সামনে বিক্ষোভ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থী আব্দুর রহমান। তিনি বলেন, সাত কলেজকে কেন্দ্র করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া দীর্ঘদিন ধরে থমকে আছে। অধ্যাদেশ জারি না হওয়ায় সংকট আরও গভীর হচ্ছে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত টানা আন্দোলন চলবে।

এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং পরে মিরপুর সড়ক অবরোধ করেন। দুই ঘণ্টার বেশি সময় অবরোধ চলার পর নতুন কর্মসূচি ঘোষণা করে তারা সরে যান।

এদিকে, ইতোমধ্যে রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অসম্পূর্ণ তথ্য বা গুজবের ভিত্তিতে বিভ্রান্তি সৃষ্টি না করতে এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত না করতে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com