নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতু অংশে যাত্রীবাহী একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, খুলনাগামী ওয়েলকাম পরিবহনের বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ওসি আরও বলেন, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।