June 27, 2026, 6:08 am

বাবা হলেন সংগীতশিল্পী ইমরান

  • Update Time : Tuesday, December 2, 2025

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল বাবা হয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সুখবর ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

ইমরান লেখেন, “আলহামদুল্লিলাহ, প্রথম বারের মতো বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর ও সুস্থ কন্যা সন্তান উপহার দিয়েছেন। আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে ইন শা আল্লাহ। সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, আমিন।”

ভক্তরা কমেন্টে আনন্দ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “অভিনন্দন কন্যার বাবা-মাকে। ছোট্ট রাজকন্যাকে অনেক আদর।” আরেকজন লেখা দিয়েছেন, “আলহামদুল্লিলাহ।”

ইমরান মাহমুদুল ২০০৩ সালে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নেন। ২০০৮ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়ে শোবিজে পা রাখেন। একই বছর ‘ভালোবাসার লাল গোলাপ’ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দেন।

২০১১ সালে আরফিন রুমির সহযোগিতায় তার প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নলোক’ প্রকাশ পায়। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ইমরান গানকে তার আয়ের প্রধান পথ হিসেবে বেছে নিয়েছেন এবং এরপর থেকে ধারাবাহিকভাবে শোবিজে সফলতা ধরে রেখেছেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com