June 27, 2026, 6:10 am

চবি ক্যাম্পাসে বাংলা মদ তৈরির কারখানায় অভিযান, আটক ১

  • Update Time : Tuesday, December 2, 2025

ক্যাম্পাস প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গ্রীনহাউস সংলগ্ন একটি কুটির বাড়িতে অভিযান চালিয়ে ৩০ লিটার সদ্য প্রস্তুত মদ ও বন্যপ্রাণী শিকারের অস্ত্রসহ একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টার পরে গোপন সংবাদের ভিত্তিতে প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী ও সহকারী প্রক্টর নুরুল হামিদ কাননের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ব্যক্তির নাম সুমন চাকমা। তিনি প্রায় ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের বখতিয়ার ফকিরস্থ জমিতে বসবাস ও চাষাবাদ করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যাম্পাসে মদ তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর কাছে বিক্রি করতেন। এছাড়া সুমন চাকমা দেশীয় অস্ত্র ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের জঙ্গল থেকে বন্য শুকর, হরিণ ও বন্য মুরগিসহ নানা প্রাণী শিকার করতেন এবং তাদের মাংস বিক্রি করতেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, জীববিজ্ঞান অনুষদ এলাকার পুকুরপাড়ে বহিরাগতদের ঘন ঘন উপস্থিতি ও শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত সন্দেহের জন্ম দেয়। অভিযানকালে মদের কারখানা থেকে ৩০ লিটার মদ, ডেলিভারির জন্য প্রস্তুত বোতল এবং একটি নোটবুক জব্দ করা হয়।

অভিযানে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা সহায়তা করেন। সুমন চাকমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী হত্যা এবং অসামাজিক কার্যকলাপে অভিযোগ করে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com