June 27, 2026, 8:19 am

খালেদা জিয়া চিকিৎসাধীন থাকা এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার

  • Update Time : Tuesday, December 2, 2025

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন থাকার কারণে সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গতকাল সোমবার রাত ২টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ ব্যারিকেড স্থাপন করা হয়।

হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, অন্যান্য রোগী ও তাদের স্বজনদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, হাসপাতালের আশপাশে ভিড় নিয়ন্ত্রণ করা এবং খালেদা জিয়ার নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে দুই ডজনেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) চার সদস্য মধ্যরাতের পর প্রায় তিন ঘণ্টা হাসপাতালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। সরকার তাকে আগে থেকেই ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) ঘোষণা করায় তার সুরক্ষার দায়িত্বে এসএসএফ সদস্যরা নিয়োজিত।

হাসপাতালের কর্তৃপক্ষ জানায়, খালেদা জিয়া বর্তমানে চতুর্থ তলার একটি কেবিনে ভর্তি আছেন এবং নিরাপত্তাজনিত কারণে ওই তলার আশপাশের কেবিনগুলো খালি রাখা হয়েছে।

২৩ নভেম্বর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৮০ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, ফুসফুস, হৃদ্‌যন্ত্র ও চোখের জটিল সমস্যায় ভুগছেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com