June 27, 2026, 6:10 am

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীদের পাশে ছাত্রদল নেত্রী ফাহমিদা

  • Update Time : Friday, November 28, 2025

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর করাইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে শুক্রবার দুপুরে খাবার বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদ আওয়াল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতারা অগ্নিকাণ্ডে মুহূর্তে সর্বস্ব হারানো পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

ফাহমিদা মজিদ বলেন, “করাইলের মানুষ দীর্ঘদিন ধরে অগ্নিকাণ্ডের ঝুঁকিতে বাস করছেন। এটি শুধু দুর্ঘটনা নয়, সামগ্রিক নিরাপত্তাহীনতার প্রতিচ্ছবি।” তিনি আগুন-নিরাপত্তা, পুনর্বাসন ও পরিকল্পিত আবাসনের স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মানবিক সংগঠনগুলোকে দ্রুত সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com