June 27, 2026, 7:11 am

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত

  • Update Time : Thursday, November 27, 2025

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাসহ দেশের কয়েকটি এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬। তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে কম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। ভলকানো ডিসকভারি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩১ কিলোমিটার উত্তর–পূর্বে, যার মাত্রা ছিল ৩.৬।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘোড়াশাল (নরসিংদী) ছিল এই স্বল্পমাত্রার ভূমিকম্পের কেন্দ্র।

বুধবার মধ্যরাতের পর থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত—প্রায় ১৩ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

প্রথমটি অনুভূত হয় রাত ৩টা ২৯ মিনিটে—টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার কম্পন। ঠিক এক মিনিট পর, রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে সিলেটে আরও একটি মৃদু ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৩.৪। সর্বশেষ বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকাসহ আশপাশে অনুভূত হয় ৩.৬ মাত্রার কম্পন।

২০২৩ সালে তুরস্ক–সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পের পর ভারত ও পাকিস্তানে ভূমিকম্প নিয়ে ব্যাপক গুজব ছড়ালেও বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে জানিয়ে দেন—সঠিক সময়, স্থান ও মাত্রা নির্দিষ্ট করে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com