June 27, 2026, 6:14 am

২০২৬ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৮ দিন

  • Update Time : Tuesday, November 18, 2025

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২০২৬ সালের জন্য ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর দেশে তফসিলি ব্যাংকগুলো মোট ২৮ দিন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন প্রণীত এ তালিকা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

তালিকা অনুযায়ী, বছরের প্রথম সরকারি ছুটি হবে শবে বরাত উপলক্ষ্যে ৪ ফেব্রুয়ারি। একই মাসে ২১ ফেব্রুয়ারি—শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যাংক ছুটি থাকবে।

১৭ মার্চ শবে কদর উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

পবিত্র ঈদুল ফিতর ও জুমাতুল বিদা উপলক্ষ্যে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটিও রয়েছে। এছাড়া ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ছুটি থাকবে।

চৈত্র সংক্রান্তি (শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় প্রযোজ্য) ১৩ এপ্রিল, বাংলা নববর্ষ উপলক্ষ্যে ১৪ এপ্রিল, এবং মে দিবস ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে ১ মে ব্যাংক বন্ধ থাকবে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি থাকবে, যার দুই দিন সাপ্তাহিক ছুটি।

আশুরা উপলক্ষ্যে ২৬ জুন, ব্যাংক হলিডে হিসেবে ১ জুলাই, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে ৫ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ২৬ আগস্ট, জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বর, দুর্গাপূজা ২০-২১ অক্টোবর, বিজয় দিবস ১৬ ডিসেম্বর, বড়দিন ২৫ ডিসেম্বর, এবং ব্যাংক হলিডে হিসেবে ৩১ ডিসেম্বর ছুটি থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ৯ নভেম্বরের প্রজ্ঞাপনের আলোকে এ ছুটির তালিকা প্রণয়ন করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে তফসিলি ব্যাংকের ছুটি ছিল ২৪ দিন এবং ২০২৫ সালে ছুটি বাড়িয়ে ২৭ দিন করা হয়। ২০২৬ সালে ছুটি দাঁড়ালো ২৮ দিনে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com