June 27, 2026, 6:12 am

জোট নয়, নির্বাচনি সমঝোতায় যাবো আমরা: জামায়াত আমির

  • Update Time : Wednesday, November 5, 2025

নিজস্ব প্রতিবেদক:

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, দলটি কোনো রাজনৈতিক জোটে যাচ্ছে না, তবে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনি সমঝোতা করা হবে।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা জোট করার সিদ্ধান্ত নিইনি, আমরা জোট করবো না। তবে নির্বাচনি সমঝোতা করবো।”

তিনি আরও বলেন, নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা দেখা দিতে পারে। তাই সবাইকে সঙ্গে নিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিনি গণভোট নিয়ে জামায়াতের আগের অবস্থানও পুনর্ব্যক্ত করেন।

তৃতীয় মেয়াদে জামায়াতে ইসলামীর আমির হিসেবে নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম সাংগঠনিক সফর। সকালে সিলেটে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com